Return & Refund Policy
আমাদের সার্ভিসকে ১০০% বিশ্বস্ত ও সহজ রাখতে আমরা গ্রাহকদের দুটি স্পষ্ট সমাধান দিয়ে থাকি:
সংক্ষেপে আমাদের সার্ভিস পলিসি —
১. রিটার্ন ও রিফান্ড (টাকা ফেরত): ডেলিভারির সময় অথবা পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে জানানো ত্রুটির জন্য প্রযোজ্য।
২. ৬ মাসের ওয়ারেন্টি (মেরামত/রিপ্লেসমেন্ট): ব্যবহারের ৬ মাসের মধ্যে দেখা দেওয়া উৎপাদনজনিত সমস্যার জন্য প্রযোজ্য।
১. রিটার্ন ও রিফান্ড কখন প্রযোজ্য?
উৎপাদনজনিত ত্রুটি:
সেলাই খুলে যাওয়া, চামড়ায় কোনো কাটা/দাগ থাকা, বা জিপার কাজ না করার মতো কোনো মেনুফ্যাকচারিং ক্রুটি থাকলে পণ্য রিটার্ন করতে পারবেন।
রঙ সংক্রান্ত তথ্য: বিভিন্ন মোবাইল বা কম্পিউটারের ডিসপ্লে সেটিংসের কারণে ছবির রঙ ও বাস্তব প্রোডাক্টের রঙের মধ্যে ৫–১০% কালার তারতম্য হতে পারে। এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং তা রিটার্ন বা রিফান্ডের আওতায় পড়বে না।
২. রিটার্ন করার নিয়ম ও শর্তাবলী
- ডেলিভারির সময়: কুরিয়ার ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করার সময় সমস্যা পাওয়া গেলে সাথে সাথেই রিটার্ন করতে পারবেন।
- পরবর্তী অভিযোগ: পণ্য রিসিভ করার পর কোনো সমস্যা ধরা পড়লে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে (+8801707583558) মেসেজ দিতে হবে।
- আনবক্সিং ভিডিও: প্যাকেট খোলার একটি পরিষ্কার Unboxing Video থাকা বাধ্যতামূলক, যা আপনার অভিযোগ দ্রুত সমাধান করতে সাহায্য করবে।
- প্রোডাক্টের অবস্থা: রিটার্ন করা পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং অরিজিনাল প্যাকেজিং ও ট্যাগসহ থাকতে হবে।
- রিটার্ন অনুমোদনের পর ৩ কার্যদিবসের মধ্যে পণ্যটি কুরিয়ারের মাধ্যমে আমাদের ঠিকানায় পাঠাতে হবে।
৩. ৬ মাসের ওয়ারেন্টি পলিসি
আমাদের সকল লেদার প্রোডাক্টে রয়েছে ৬ (ছয়) মাসের ওয়ারেন্টি Guarantee। পণ্য ব্যবহারের ৬ মাসের মধ্যে কোনো উৎপাদনজনিত সমস্যা দেখা দিলে, আমরা সম্পূর্ণ বিনামূল্যে তা মেরামত (Repair) অথবা প্রতিস্থাপন (Replace) করে দেব।
* দ্রষ্টব্য: ওয়ারেন্টি সার্ভিসের আওতায় ক্যাশ রিফান্ড (টাকা ফেরত) প্রযোজ্য নয় — শুধুমাত্র ফ্রী রিপেয়ার বা রিপ্লেসমেন্ট প্রযোজ্য।
৪. ডেলিভারি ও সার্ভিস চার্জ সংক্রান্ত তথ্য
|
আমাদের ভুলের ক্ষেত্রে: ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য গেলে রিটার্ন ও পুনরায় নতুন পণ্য পাঠানোর সম্পূর্ণ কুরিয়ার খরচ আমরা বহন করব। |
ব্যক্তিগত কারণে রিটার্ন: পছন্দ না হওয়া বা ব্যক্তিগত কোনো কারণে রিটার্ন/এক্সচেঞ্জ করতে চাইলে রিটার্ন কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে। |
অর্ডার বাতিল সংক্রান্ত সতর্কবার্তা: পরপর ২ বার কোনো উপযুক্ত কারণ ছাড়া ক্যাশ অন ডেলিভারি অর্ডার রিসিভ না করলে, পরবর্তীতে অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার গ্রহণ না করার অধিকার আমরা সংরক্ষণ করি।
৫. রিফান্ড প্রসেসিং
ক্যাশ অন ডেলিভারি (COD) অর্ডার
বিকাশ / নগদ নম্বরে রিফান্ড প্রদান
প্রি-পেইড (অনলাইন) অর্ডার
মূল পেমেন্ট মাধ্যম বা বিকাশ/নগদে
রিটার্নকৃত পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রসেস করা হয়।
আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার সম্পন্ন করার মাধ্যমে আপনি উপরোক্ত রিটার্ন ও রিফান্ড পলিসিতে সম্মতি প্রকাশ করছেন।
ধন্যবাদ, কোজি লেদারের সাথে থাকার জন্য।